‘টাইম’ প্রচ্ছদে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন অভিনয়শিল্পী কি একটি জাতিকে বদলে দিতে পারেন? প্রশ্ন রেখেছে টাইম ম্যাগাজিন। আর প্রসঙ্গ আমির খান ও তাঁর অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’। এবার আমির খানকে নিয়ে প্রচ্ছদ করেছে টাইম। এর আগে পারভীন ববি ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে প্রচ্ছদ করেছে ম্যাগাজিনটি।‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানটির জন্য আমির প্রশংসিত হয়েছেন যেমনি, তেমনি কিছু গোষ্ঠীর রোষের শিকারও হয়েছেন। কন্যাভ্রূণ হত্যা নিয়ে তাঁর অনুষ্ঠান প্রচারের পর এই অপরাধীদের দ্রুত বিচারের জন্য আদালত স্থাপন করা হয়েছে। হরিজনদের সমস্যার সমাধানে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেছেন। এর আগে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরেন্দ্র মোদি, শচীন টেন্ডুলকার, সানিয়া মির্জা ও মনমোহন সিংকে নিয়ে টাইম-এর প্রচ্ছদ হয়েছে। জি নিউজ ব্যুরো।