'টার্মিনেটর' ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্মিনেটর ছবির পঞ্চম কিস্তি টার্মিনেটর: জেনেসিস ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে। আগামী শুক্রবার থেকে ছবিটি প্রদর্শিত হবে ঢাকার ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে। ১ জুলাই ছবিটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। এবারের ছবির সবচেয়ে বড় চমক হলো ‘টার্মিনেটর’ সিরিজে আর্নল্ড শোয়ার্জেনেগারের প্রত্যাবর্তন।
টার্মিনেটর: জেনেসিস-এর মুক্তি উপলক্ষে কাল বুধবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করা হয়েছে এর উদ্বোধনী প্রদর্শনীর। শুক্রবার থেকে চলবে ছবিটির নিয়মিত প্রদর্শনী। অ্যালেন টেইলর পরিচালিত এবারের ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাসন ক্লার্ক, অ্যামিলিয়া ক্লার্ক, জেকে সিমনসসহ অনেকে।