‘টু বি কন্টিনিউড...’ ছবির কাজ শুরু হবে পাবনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুন মাসে শুরু হচ্ছে টু বি কন্টিনিউড...ছবির কাজ। শুরুর দিকে পুরো কাজই হবে পাবনায়। জানালেন ছবিটির পরিচালক ইফতেখার ফাহিম। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম আজ সোমবার ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করেছে। ফাহিম জানালেন, মহরত অনুষ্ঠানে ছবির ঘোষণা দেওয়ার পাশাপাশি দুটো গান শোনানো হবে। মহরতের পাশাপাশি ছবির কাজ শুরু না হওয়া প্রসঙ্গে তিনি বললেন, ‘পুরো ছবিটি ধারণ করা হবে রেড ক্যামেরাতে। এটি এখনো এসে পৌঁছায়নি। আর আমি এখন ফিফটি ফিফটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছি। ২৬ মে থেকে শুরু হবে নতুন একটি রিয়ালিটি শো ফ্যান্টাস্টিক ফ্যামিলি। ওই অনুষ্ঠানটি পরিচালনা করব আমি। ক্যামেরা আসার আগেই এই কাজগুলো শেষ করব। এরপর নিশ্চিন্ত মনে ছবির কাজ করতে চাইছি।’রিয়ালিটি শো ফ্যান্টাস্টিক ফ্যামিলি উপস্থাপনা করবেন মোশাররফ করিম।