‘টেগোর স্টোরিজ অন ফিল্ম’ এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ও উপন্যাস অবলম্বনে বিভিন্ন সময়ে নির্মিত ছয়টি চলচ্চিত্রের ডিভিডি প্রকাশ করেছে ভারতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এনএফডিসি)। টেগোর স্টোরিজ অন ফিল্ম সংকলনটি বাজারজাত করেছে ভারতের শিমারো এন্টারপ্রাইজ। সুদৃশ্য মোড়কের এই ছবিগুলো হলো—সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র তিনকন্যা (১৯৬১) ও ঘরে বাইরে (১৯৮৪), তপন সিনহা পরিচালিত ক্ষুধিত পাষাণ (১৯৬০), হেমেন গুপ্ত পরিচালিত হিন্দি চলচ্চিত্র কাবুলিওয়ালা (১৯৬১) ও কুমার সাহানি পরিচালিত চার অধ্যায়। এর বাইরে রয়েছে খোদ রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত নির্বাক চলচ্চিত্র নটীর পূজা (১৯৩২) এবং ১৯৬১ সালে সত্যজিৎ রায় নির্মিত রবীন্দ্রনাথের জীবনের ওপর তথ্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুর। চার অধ্যায় ও ঘরে বাইরে ছবি দুটি রঙিন, বাকিগুলো সাদাকালো। ঢাকায় ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে মগবাজারের গ্র্যান্ড প্লাজার ইউনিভার্সেল মিউজিকে।