'টেন্ডুলকার' হতে চান আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দশটা সাধারণ দর্শকের মতো মুম্বাই টেস্টের পুরো সময় মাঠে ছিলেন। প্রতিদিন পরে এসেছিলেন একই টি-শার্ট, যেটি পরে খেলা দেখার সময় ভারত জিতেছিল বিশ্বকাপ ক্রিকেট। আমির খানের আশা ছিল, এই সৌভাগ্যের টি-শার্ট সেঞ্চুরি এনে দেবে শচীন টেন্ডুলকারকে। শেষ পর্যন্ত অবশ্য টেন্ডুলকার অল্পের জন্য বিদায়ী ম্যাচটিতে সেঞ্চুরি পাননি।
লগান ছবির আমির এবার ইচ্ছা প্রকাশ করেছেন টেন্ডুলকারের ভূমিকায় রুপালি পর্দায় অভিনয় করার। আমির বলেছেন, ‘আমি পর্দায় শচীনের ভূমিকায় অভিনয় করতে চাই। কেউ যদি একটা ভালো চিত্রনাট্য নিয়ে আসে, এটা পছন্দ হলে অবশ্যই আমি তা করব।’ পিটিআই।