এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মেট্রো লাইফ। নাটকটি লিখেছেন ইস্রাফিল বাবু। যৌথভাবে পরিচালনা করছেন জহিরুল ইসলাম ও শাহজাহান সোহাগ। অভিনয় করছেন মোশাররফ করিম। বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।শীতের প্রকোপ এখন তো একটু বেশি। শুটিংয়ের খবর কী?শুটিং চলছে। আজ (রোববার) ঠাকুরগাঁও থেকে ফিরেছি। ওখানে তো এখন খুব ঠান্ডা পড়েছে। কুয়াশার জন্য কিছুদূর সামনেও কিছু দেখা যায় না। এর মধ্যেই ঠাকুরগাঁওয়ে হূদি হকের নতুন একটি ধারাবাহিকের শুটিং করেছি। নাম সেই সব দিনগুলি।শীতে কাজ করতে সমস্যা হয়নি?দিনে সূর্য দেখা যায় মাত্র কিছুক্ষণের জন্য। ওই সময়ের মধ্যেই দিনের অংশগুলোর শুটিং করতে হয়েছে। রাতেও কাজ করেছি। আমি শীতটা উপভোগ করছি। ঢাকায় শীতকে শীতের মতো করে পাওয়া যায় না। শুটিং শেষে রাতে কোনো গরম কাপড় ছাড়াই ঘুরে বেড়িয়েছি। শেষে হোটেলে ফিরে এসে যখন কম্বলের নিচে ঢুকেছি, সেই অনুভূতি বলে বোঝানো যাবে না।‘মেট্রো লাইফ’ নাটকটির তো প্রচার শুরু হয়েছে।অনেক দিন আগে কাজ করেছিলাম। এখন নাটকটির প্রচার শুরু হওয়ার পর আবার শুটিংয়ের জন্য পরিচালকেরা সময় নিয়েছেন। শুনেছি, নাটকে এবার আমার চরিত্রটির কিছু পরিবর্তন হবে।এখন যে নাটকগুলোয় অভিনয় করছেন, সেগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে?ইদানীং যে নাটকগুলোয় অভিনয় করছি, এগুলোর প্রতিটি চরিত্রের একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। একটি সুন্দর নাটকের জন্য প্রয়োজন ভালো বাজেট আর সময়। এর কোনোটিই তো পাওয়া যায় না। তাই নাটকগুলোও সে রকমই হচ্ছে।মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবিতে আপনি অভিনয় করেছেন। ছবিটি তো শিগগিরই মুক্তি পাচ্ছে।ছবিটির জন্য অনেক দর্শক অপেক্ষা করছেন। আমি নিজেও অপেক্ষা করছি। আশা করছি, নতুন বছরের শুরুতেই দর্শককে একটি ভালো ছবি উপহার দিতে পারব।