‘টোয়াইলাইট’ নিয়ে ক্লান্ত প্যাটিনসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টোয়াইলাইট’ সিরিজের ছবিতে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন বলেই সম্প্রতি জানিয়েছেন ‘টোয়াইলাইট’খ্যাত ব্রিটিশ মডেল ও অভিনেতা রবার্ট প্যাটিনসন। এ প্রসঙ্গে প্যাটিনসনের উদ্ধৃতি দিয়ে কন্টাক্ট মিউজিক জানিয়েছে, ‘একই রকম কাহিনি আর চরিত্রে অভিনয় করতে করতে আমি ক্লান্ত। টিনএজ দর্শকদের জন্য অভিনয়ের জন্য আর বিন্দুমাত্র আগ্রহও নেই আমার মধ্যে।’ উল্লেখ্য, প্যাটিনসন অভিনীত ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট-২’ ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ১৬ নভেম্বর। ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, টেইলর লটনার প্রমুখ। এই সিরিজের প্রথম ছবি টোয়াইলাইট মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ২০০৯ ও ২০১০ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ছবি ‘দ্য টোয়াইলাইট সাগা: নিউ মুন’ এবং ‘দ্য টোয়াইলাইট সাগা: এক্লিপস’। আর গত বছরের ১১ নভেম্বর মুক্তি পেয়েছিল এই সিরিজের চতুর্থ ছবি ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট-১’।