‘টোয়ালাইট’ ট্রেলারে ভ্যাম্পায়ার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোয়ালাইট সিরিজের পরবর্তী ছবি ‘দি টোয়ালাইট সাগা-ব্রেকিং ডাউন পার্ট ওয়ান’-এর ট্রেলার দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। এতে দেখা যায় ছবির চরিত্র বেলা এবং এডওয়ার্ডের সন্তান হয়েছে। আর এই সন্তানটি আধা মানব এবং আধা ভ্যাম্পায়ার। স্টিফেনি মেয়ারের কাহিনি অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন বিল কনডন। আশা করা হচ্ছে, আগামী ১৮ নভেম্বর ছবিটি মুক্তি দিয়ে দর্শকদের ভ্যাম্পায়ার শিশুর দর্শন নেওয়ার সুযোগ করে দেবে ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা। রয়টার্স।