‘ডন ২’ শিবিরে কুনাল কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত আর ডন-২ ছবিতে থাকা হচ্ছে না অর্জুন রামপালের। আর তাতেই বুঝি কপাল খুলে গেল কুনালের। ডন ২ শিবিরে শাহরুখ-ফারহানদের সঙ্গে এবার যোগ দিচ্ছেন কুনাল কাপুর। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত কুনাল। সেই উচ্ছ্বাসের প্রকাশটা করেছেন টুইটারে—‘হ্যাঁ, ডন ২ ছবিটি করছি। আমি দারুণ উচ্ছ্বসিত! কিং খান আর ফারহান আখতারের সঙ্গে কাজ করার জন্য একদম মুখিয়ে আছি।’আগের মতোই যথারীতি ডন ২ ছবির দ্বিতীয় পর্বে থাকছেন বোমান ইরানি, প্রিয়াঙ্কা চোপড়া ও ওম পুরি। ওয়েবসাইট।