‘ডিস্ক জকি’ প্যারিস হিলটন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ব্রাজিলে পপসংগীত উত্সবে ‘ডিস্ক জকি’ বা ডিজে হিসেবে আত্মপ্রকাশ করলেন মার্কিন মডেল টিভিব্যক্তিত্ব প্যারিস হিলটন। সেখানে নিজের নতুন একটি গানও সবাইকে শুনিয়েছেন ৩১ বছর বয়সী এই মার্কিন তারকা।মঞ্চে উঠে ‘লাস্ট নাইট’ শিরোনামের নতুন গানটি গাওয়ার পাশাপাশি ডিজে হিসেবেও প্যারিস তাঁর পারদর্শিতা দেখিয়েছেন। উত্সবে প্যারিসের পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন জেনিফার লোপেজ, কেলি ক্লার্কসন ও কোবরা স্টারশিপ।২০০৬ সালে প্রকাশিত হয় প্যারিস হিলটনের প্রথম অডিও অ্যালবাম ‘প্যারিস’। সম্প্রতি ডিজে হিসেবে আত্মপ্রকাশ করায় অনেকেই বলাবলি করছেন, নতুন প্রেমিক ‘ডিজে’ অ্যাফ্রোজ্যাকের কাছ থেকেই তিনি এ বিদ্যা রপ্ত করেছেন।উল্লেখ্য, গত বছরের জুন মাসে সাই ওয়েটসের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর এ বছরের মার্চ থেকে অ্যাফ্রোজ্যাকের প্রেমে মজেছেন প্যারিস।