তাসকিনের নতুন মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন
তাসকিন

বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন তাসকিন। নতুন ছবিতে কাজের বিষয়টি নিশ্চিত করে তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, এক মাস ধরে রাজের সঙ্গে ছবিটি নিয়ে কথা হচ্ছে তাঁর। সপ্তাহখানেক আগে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদি একদিন নিয়ে তাসকিন বলেন, ‘চরিত্রে বৈচিত্র্য আমি সব সময়ই পছন্দ করি। এই ছবিতে আমার চরিত্রে সেই বৈচিত্র্য আমি পেয়েছি। হলফ করে বলতে পারি, ঢাকা অ্যাটাক-এর জিসানের সঙ্গে এই ছবির চরিত্রটিকে দর্শক মেলাতে পারবেন না।’

ছবিতে তাসকিনকে নেওয়া প্রসঙ্গে ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘ঢাকা অ্যাটাক দেখতে গিয়েই আমার ছবির জেমি চরিত্রটি তাসকিনের মধ্যে খুঁজে পেয়েছি। এই চরিত্রতে তাঁকে দারুণ মানাবে বলে আমার বিশ্বাস।’

 আগামী ৫ জানুয়ারি থেকে যদি একদিন ছবির শুটিং শুরুর কথা। এর আগেই নির্মাতা ছবির অন্যান্য চরিত্রের শিল্পীদের নামও ঘোষণা করবেন।