‘ঢাকা টু লন্ডন’ ধারাবাহিকের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আগামী বুধবার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ঢাকা টু লন্ডন। আনিসুল হকের লেখা থেকে পরিচালনা করেছেন কমল চৌধুরী। নাটকটির গল্প ঢাকা ও লন্ডনকে ঘিরে। তাই শুটিংও হয়েছে ঢাকা ও লন্ডনের বিভিন্ন লোকেশনে। ধারাবাহিকটির উদ্বোধনী প্রদর্শনী হলো গত শনিবার সন্ধ্যায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, সাংসদ নসরুল হামিদ, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির, নির্বাহী পরিচালক আশিক রহমান, তানভীরুল হক ও কমল চৌধুরী। নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আজিজুল হাকিম, তানজিকা, হাসান মাসুদ, মুকিত, মাসুদ আলী খান, ইলোরা গহর, শর্মিলী আহমেদ প্রমুখ।