‘ঢাকা হবে থিয়েটার নগরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতে বিশেষ অতিথি থাকবেন ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করবেন চেয়ারম্যান লিয়াকত আলী।গতকাল বুধবার দুপুরে শিল্পকলা একাডেমীর থিয়েটার ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ঢাকা মহানগরের নাটক সরণির মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন, ধানমন্ডির ছায়ানট মিলনায়তন, সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে।উদ্বোধনী অনুষ্ঠানে কোনো নাটক মঞ্চায়িত হবে না। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থাকবে নৃত্য পরিবেশনা। আগামীকাল শুক্রবার ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে স্বপ্নদল পরিবেশন করবে ত্রিংশ শতাব্দী। মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বাংলাদেশ থিয়েটার মঞ্চস্থ করবে সি-মোরগ। একই সময়ে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চস্থ হবে প্রতিদ্বন্দ্বী থিয়েটারের সাধুচরণ। নাটমণ্ডলে অবয়ব নাট্যদল মঞ্চস্থ করবে ভূমধ্যসাগর।৬ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটকগুলো।সংবাদ সম্মেলনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের অধীনে দেশজ সংস্কৃতি বিকাশ প্রকল্পের বিস্তারিত কর্মসূচি জানানো হয়। এর মধ্যে রয়েছে সাতটি বিভাগীয় শহরে নাট্যোৎসব, নাট্যকার কর্মশালা, নির্দেশক ও সেট ডিজাইনার কর্মশালা, সাতটি বিভাগে অভিনয় কর্মশালা, দুই বাংলার নাট্যমেলা, সেমিনারসহ ‘বাংলাদেশে নাট্যচর্চার ইতিহাস’ শীর্ষক একটি বই প্রকাশনার উদ্যোগ রয়েছে।