'তবুও বই কিনুন, বই কিনে ফতুর হোন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগারে উন্মুক্ত চত্বরের উত্তর পাশের এক পাশে বসেছে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের ১৫ দিনের একক বইমেলা। গতকাল এক ঝাঁক বর্ণিল বেলুন উড়িয়ে নিয়ে মেলার উদ্বোধন করেন কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম। মেলার স্লোগান ‘তবুও বই কিনুন, বই কিনে ফতুর হোন’।
শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী জানান, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলের পাঠকদের হাতে বই তুলে দিতে বিভাগীয় ও জেলা শহরগুলোতে তাঁরা একক বইমেলার আয়োজন করছেন। এর ধারাবাহিকতায় এই মেলা আয়োজন করা হয়েছে। বইমেলাটি সাজানো হয়েছে প্রতিষ্ঠানের প্রকাশিত ৪০০টি বই দিয়ে। বইগুলো ৩০ থেকে ৭০ শতাংশ কমিশনে বিক্রি হবে। কিছু বই পাওয়া যাবে মাত্র ২০ টাকায়।