‘তারকাকথন’ অনুষ্ঠানে ফেরদৌস ও শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিব খান ও ফেরদৌস একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবার তাঁরা অংশ নিলেন চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রচারিত এই টক শোর বিষয় ছিল ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন’। আজ শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শাকিব ও ফেরদৌস নির্বাচন করছেন একই প্যানেল থেকে। টেলিফোনে পুরান ঢাকার এক দর্শক প্রশ্ন করতে এসে বললেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না, আমি এই তারকাদের সঙ্গে কথা বলছি!’আরেকজনের প্রশ্ন ছিল, বাংলাদেশের চলচিত্রের উন্নয়নের জন্য আপনারা কী কাজ করবেন? এ সময় শাকিব ও ফেরদৌস বললেন, হার-জিত যা-ই হোক, তাঁরা চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। চলচ্চিত্রশিল্পে ‘দুস্থ শিল্পী’ কথাটি যেন না থাকে, সেই চেষ্টা করবেন।গতকাল ১৯ মে ‘বিনোদন’ পাতায় ছাপা হয়েছে তারকাকথন অনুষ্ঠানে অংশ নেবেন রিয়াজ ও ফেরদৌস। আসলে এখানে হবে শাকিব ও ফেরদৌস। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।