দীপালি। ২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ছিলেন সেরা ছয়ে। অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের জুতার বাক্স নাটকে, আজিজুল হাকিমের সকাল সন্ধ্যা রাত ও এজাজ মুন্নার জেনারেশন নেক্সট ডট ধারাবাহিকে। এখন উপস্থাপনার পাশাপাশি অভিনয় করছেন বিজ্ঞাপনচিত্রেও।উপস্থাপনায় দীপালি...মাছরাঙা টিভিতে উপস্থাপনা করছি ‘বিনোদন সারা দিন’ অনুষ্ঠানে। প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে। প্রতি পর্বেই একজন অতিথির সঙ্গে আড্ডা হয়। এখন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এ মনোনয়ন পাওয়া তারকারা এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন। তাঁদের সঙ্গে আড্ডা দিচ্ছি।আমার সারা দিনের বিনোদন...আড্ডাবাজিটাই আমার কাছে বিনোদন।উপস্থাপনায় মজার অভিজ্ঞতা...কিছুক্ষণ আগে কনা আপু এসেছিলেন। সম্প্রতি আমি রবির ‘বাঁশ না হাঁস’ বিজ্ঞাপনটি করে খুব সাড়া পেয়েছি। এই বিজ্ঞাপনে আমার কণ্ঠ দিয়েছেন কনা আপু। এটা নিয়ে খুব মজা হলো। আবার সুবর্ণা মুস্তাফা যেদিন এসেছিলেন, সেদিন কিছুটা নার্ভাস লেগেছিল। উনি ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা’য় আমাদের বিচারক ছিলেন। ম্যাম তো আমাকে চেনেন। বললেন, ‘ভালো করছ।’ বাঁশ না হাঁস...এই একটি বিজ্ঞাপন আমাকে খুব পরিচিতি দিয়েছে। মানুষজন বাঁশ আপু, হাঁস আপু বলে ডাকে! হা হা হা...আমি কেমন ঝগড়াটে...না না! আমি একেবারেই ঝগড়া করতে পারি না। বিজ্ঞাপনচিত্রে আমার ঝগড়া দেখে পরিচিতজনেরা খুবই অবাক হয়েছেন।ইশ্, মিস হয়ে গেল...সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে একটি বিজ্ঞাপন করেছি। কিন্তু উনি এত ব্যস্ত থাকেন, ওনার আর আমার শুটিং হয়েছে আলাদা। আফসোস...তাঁর সঙ্গে দেখা হলো না।২০১০ সালে যেদিন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় নাম নিবন্ধন করলাম...আমি সিলেট থেকে নাম নিবন্ধন করেছিলাম। কেন যেন মনে হচ্ছিল, সিলেটের মেয়েদের মধ্যে আমিই ‘ইয়েস কার্ড’ পাব। কিন্তু সেরা ছয়ে চলে আসব, এতটা ভাবিনি।সিলেটের ভাষা...আমি সিলোডি, আর সিলোডি মাত ফারুম নায়? ইতা খিতা খইন আফনে?খ্যাতির বিড়ম্বনা...ইডেনে মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স করছি। আমি খুব সাধারণভাবে চলাফেরা করি। তা-ও অনেক সময় মানুষজন চিনে ফেলে। সেদিন পরীক্ষা দিতে গেছি, আমাকে দেখে একজন বলল, ‘তুমি পরীক্ষাও দাও!’ বললাম, কী আশ্চর্য, আমি পরীক্ষা দেব না কেন? মো. সাইফুল্লাহ