‘তালাশ’-এর এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না’—উপস্থাপক মঞ্জুরুল করিমের এই সংলাপ এখন অনেক দর্শকের কাছেই খুব পরিচিত। অনুষ্ঠানের নাম তালাশ, প্রচারিত হচ্ছে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে। পাক্ষিক এই অনুষ্ঠানের এক বছর পূর্তি আজ। এ উপলক্ষে অনুষ্ঠানটি তৈরিতে ক্যামেরার পেছনের গল্প নিয়ে একটি পর্ব তৈরি হচ্ছে। তবে তা প্রচারিত হবে আগামী মাসে। আজকের পর্বের বিষয় ‘হিজবুত তওহিদ’। প্রচারিত হবে রাত সাড়ে নয়টায়। বিজ্ঞপ্তি।