‘তালাশ’ দেখবেন সাইফ ও কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালাশ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এখন পর্যন্ত বড় পর্দায় নিজের এই ছবি দেখেননি কারিনা কাপুর। অপেক্ষায় বসে আছেন, কবে সাইফ আলী খান আসবেন লক্ষৌ থেকে। সেখানে বুলেট রাজা ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন এই অভিনেতা। কারিনা বলেন, ‘এখন পর্যন্ত ছবিটি দেখিনি। এদিকে সাইফও ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। তাই ১০ ডিসেম্বর যাব ছবিটি দেখতে।’এদিকে তালাশ ছবির উদ্বোধনী প্রদর্শনীর দিন কিন্তু আমির খান ও রানী মুখার্জির পাশে দেখা যায়নি কারিনাকে। কারণ, ওই সময় তিনি ছিলেন সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বস ৬’-এর মঞ্চে। এই অনুষ্ঠানে সালমানের নতুন ছবি দাবাং ২-এর একটি আইটেম গানের প্রচারণা চালানো ছিল তাঁর আসার অন্যতম কারণ। পিটিআই ও মিড-ডে।