'তিন গোয়েন্দা' নিয়ে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রকিব হাসানের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’ নিয়ে এবার তৈরি হবে ধারাবাহিক নাটক। নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক। পরিচালনা করবেন আবুল হোসেন। মাছরাঙা টেলিভিশনের প্রযোজনায় তৈরি হবে ধারাবাহিকটি।
মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, তিন গোয়েন্দার প্রধান তিনটি চরিত্র কিশোর, মুসা আর রবিনের ভূমিকায় অভিনয়ের জন্য তিনজন কিশোর শিল্পী খোঁজা হচ্ছে। তাদের হতে হবে ১৫ থেকে ১৮ বছর বয়সের। আগ্রহীদের অভিজ্ঞতার বিবরণ আর ছবিসহ জীবনবৃত্তান্ত ই-মেইল করতে হবে [email protected] ঠিকানায়।