'তৃতীয় একজন' নাটকের উদ্বোধনী প্রদর্শনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে অনুষ্ঠিত হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নতুন প্রযোজনা তৃতীয় একজন নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। তৃতীয় একজন শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ১৯তম প্রযোজনা।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা ও রওশন জান্নাত। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।