প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তোমার সুরে মিলাও মোদের প্রাণ’ স্লোগানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী আবৃত্তি পরিষদ গতকাল সন্ধ্যায় নগরের পদ্মা মঞ্চে আয়োজন করে এক আবৃত্তিসন্ধ্যার।
সন্ধ্যা সাড়ে ছয়টায় আবৃত্তি অনুষ্ঠানে শিশুশিল্পীরা ‘ষড়্ঋতুতে রবীন্দ্রনাথ’ পরিবেশন করে। এতে অংশ নেয় ঋদ্ধি, প্রিয়ন্তি, দয়িতা, ঔড়ব আজাদ, নিয়ন, নন্দিনী, প্রাপ্তি, ঐশ্বর্য, রূপন্তি ও পিংকি। এরপর একক পরিবেশনায় আবৃত্তি করেন আনোয়ারুল ইসলাম, অর্চি ও রানা। বৃন্দ পরিবেশনায় ‘রবীন্দ্রমানসে দেশমাতৃকা’ আবৃত্তি করেন ঝুমুর, অনিক, পান্থ, পূর্ণা, প্রত্যাশা। বড়দের একক পরিবেশনায় লিমন, পূর্ণা, মারুফ, সনি ও নোশিন, মনিরা রহমান, জয়দেব ভাদুড়ী, শরীফ আহাম্মেদ, নুসরাত শারমিন, ইফফাত ওয়াসিমা প্রমুখ কবিতা আবৃত্তি করেন।