'তোমাকে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমাকে চাই ছবির দৃশ্য
তোমাকে চাই ছবির দৃশ্য

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথা চিত্রের ব্যানারে আগামীকাল শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে কলকাতার চলচ্চিত্র তোমাকে চাই। প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কামাল বলেন, দেশের প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করেছেন রাজীব কুমার।
এতে অভিনয় করেছেন কলকাতার অভিনয়শিল্পী বনি, কৌশিনা, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত, অবনিতি দত্ত প্রমুখ।
ছবির সব কটি গান লিখেছেন প্রোসেন। এগুলোর সুর ও সংগীত করেছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মাধু ভট্টাচার্য।