প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালুকদার পরিবারের মেয়ে প্রিয়া। আকাশ একজন শ্রমিক। একদিন সন্ত্রাসীদের কবলে পড়ে প্রিয়া। আকাশ সেদিন প্রিয়াকে উদ্ধার করে। প্রিয়া আকাশকে মনে মনে ভালোবেসে ফেলে। কিন্তু আকাশ প্রিয়ার ভালোবাসায় সাড়া দেয় না। ধনী-গরিবের ভেদাভেদের পার্থক্য আকাশ বুঝতে পারে। তবুও প্রিয়া আকাশের কোনো যুক্তি মানে না। এদিকে প্রিয়ার পরিবার যখন এই ঘটনা জানতে পারে, তখনই গল্প মোড় নেয় অন্য দিকে। এমন এক গল্প নিয়ে পরিচালক এম বি মানিক নির্মাণ করেছেন তোর কারণে বেঁচে আছি ছবিটি। আগামীকাল ঢাকাসহ সারা দেশে ছবিটি মুক্তি পাবে। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিজু আহমেদ, সুচরিতা ও মিশা সওদাগর।