রুমি। ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে সামনে আসেন। গত বছর দুয়েক তাঁর একেবারেই কোনো খবর ছিল না। আজ তিনি গান গাইবেন মাছরাঙা টিভির ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানে।‘তুমি যেখানে আমি সেখানে’, আমি এখন যেখানে আছি...২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় স্থায়ীভাবে থাকছি। সঙ্গে আছে আমার স্ত্রী আর মেয়ে আরশি। সম্প্রতি আমরা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছি। এখন নিয়মিত দেশে আসতে পারব। আগামী মাসে ফিরে যাব। ক্লোজআপ ওয়ানে নাম না লেখালে যা হতো...গানই করতাম। সঙ্গে ব্যবসা। আমি কিন্তু ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই গান করতাম। আমাদের একটি ব্যান্ড ছিল, নাম ছিল ফ্র্যাকচার। এরপর অবশ্য আমরা যোগ দিই উইংস ব্যান্ডে। গান আমার কাছে...গান আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে।স্কুলে ফিরে গেলে এখন যা হয়...আমার শুরুটা হয়েছিল আনন্দলোক বিদ্যাপীঠে। এরপর চলে আসি রংপুর হাইস্কুলে। নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম এখানে। এবার গিয়ে মনটা একটু খারাপ হলো। আবার যখন আসব, তখন স্কুলের কিছু সংস্কারকাজে অংশ নেওয়ার ইচ্ছা আছে।আমার অনুপ্রেরণা...নুসরাত ফতেহ আলী খান। ছোটবেলা তাঁর গান শুনে শুনে সুফিগানের প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়।আমার যে গানটির কথা সবাই বলে...‘থাকতে যদি না পাই তোমায়’, আর ‘মাটি হব মাটি’।যার অনুরোধ ফেলতে পারি না...আমি কাউকে ‘না’ বলতে পারি না।পাহাড় না সমুদ্র—যেটা বেশি টানে...পাহাড় আমাকে ভীষণ টানে। সমুদ্রকে খুব ভয় পাই। প্লেনে আটলান্টিক পাড়ি দিতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লাগে। ওই সময়টা আমি মনে করতে চাই না।আনন্দে থাকার গোপন সূত্র...কেউ পর নয়, সবাই আমার আপন।‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানের জন্য যেমন প্রস্তুতি...আমার সব গান গাইব। নতুন কিছু গান গাওয়ারও ইচ্ছা আছে। বিনোদন প্রতিবেদক