‘থ্রি ইডিয়টস’ নকল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রি ইডিয়টস ছবির বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত রোববার ছবিটির প্রযোজক বিধু বিনোদ চোপরাকে এ-সংক্রান্ত একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। দ্য ফোর্থ ইডিয়ট নামের একটি অ্যানিমেশন ছবির আদলে বানানো হয়েছে থ্রি ইডিয়টস ছবিটি। অ্যানিমেশনটির প্রযোজক ও পরিচালক বিশ্বরূপ রায় চৌধুরী বলেছেন, তাঁর অ্যানিমেশনের মূল ভাবনা নকল করে বানানো হয়েছে থ্রি ইডিয়টস। ছবিটির সংলাপ থেকে শুরু করে চরিত্রগুলো পর্যন্ত নকল। ছবিতে ‘চতুর’ নামের চরিত্রটিও তাঁর অ্যানিমেশন থেকে নেওয়া। তাই শিগগির ছবিটির সম্প্রচার ও প্রচার-প্রচারণা বন্ধের অনুরোধ জানিয়েছেন তিনি। ওয়েবসাইট।