‘থ্রিলার’ থেকে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবর থেকে উঠে আসা একদল বিকটদর্শন মানুষের সঙ্গে নাচছেন মাইকেল জ্যাকসন। বুঝতেই পারছেন, তাঁর সাড়া জাগানো মিউজিক ভিডিও থ্রিলার-এর কথা বলছি। ১৪ মিনিট দৈর্ঘ্যের এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন জন ল্যান্ডিস। সেই মিউজিক ভিডিও অবলম্বনেই এবার পূর্ণদৈর্ঘ্যের ছবি বানাতে যাচ্ছেন নির্মাতা কেনেডি ওর্তেগা। ওর্তেগার পরিচয় আলোচিত ছবি হাইস্কুল মিউজিক্যাল-এর পরিচালক তিনি। ছবির চিত্রনাট্য লিখছেন জেরেমি গারলিক। আর ওই গানের গীতিকার রড টেম্পারটনও যুক্ত থাকছেন ছবিটির সঙ্গে। ওয়েবসাইট।