‘দর্শককে হাসানো খুব কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাভিদ মাহবুব। স্ট্যান্ডআপ কমেডিয়ান। দর্শকের সামনে সমাজের নানা বিষয়-আশয় নিয়ে কৌতুক উপস্থাপন করেন। কৌতুকের মধ্যে থাকে নানা অসংগতি নিয়ে গভীর ইঙ্গিত। আজ তাঁকে দেখা যাবে এনটিভিতে ‘নাভিদ মাহবুব শো’তে।স্ট্যান্ডআপ কমেডির জগতে আমার আদর্শ...মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ান জর্জ কার্লিন। প্রথমত, তিনি খুব হাসাতে পারতেন। দ্বিতীয়ত, খুব গভীর মেসেজ থাকত তাঁর কথায়। তৃতীয়ত, তাঁর সাহস ছিল অপরিসীম, মুখের ওপর সত্যি কথা বলে ফেলতেন।যে চিন্তা থেকে ‘নাভিদ মাহবুব শো’...মাথায় ছিল অনেক দিন ধরেই। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে স্ট্যান্ডআপ কমেডি চলে আসছে অনেক দিন ধরে। অনেকেই আছেন, যাঁরা টিভিতে খবর না দেখে সাম্প্রতিক সময়ের হালচাল বুঝতে চেষ্টা করেন স্ট্যান্ডআপ কমেডি শো দেখে। হাস্যরসের মধ্য দিয়ে নানা বিষয় তুলে ধরার চিন্তা থেকেই ‘নাভিদ মাহবুব শো’ শুরু করেছি গত বছরের জুন মাসে। এ পর্যন্ত ৪২-৪৩টি পর্ব প্রচারিত হয়েছে।কমেডি অভিনেতা উইল ফেরেল বলেছিলেন, ‘স্ট্যান্ডআপ কমেডি হার্ড (কঠিন), লোনলি (নিঃসঙ্গ) অ্যান্ড ভিশাস (আক্রোশপূর্ণ)।’...খুব সত্যি কথা। স্ট্যান্ডআপ কমেডি হার্ড; কারণ, রাখঢাক না করে প্রকাশ্যে সত্যি কথা বলা কঠিন। লোনলি; কারণ, এ ধরনের শো কোনো দলগত প্রদর্শন নয়। কমেডিয়ান একাই সবকিছু করেন। কমেডিয়ানের মানসিকতার প্রতিফলনই সবকিছু। আর ভিশাস; কারণ, কমেডিয়ান তাঁর বাস্তব অভিজ্ঞতা থেকে সত্যি কথা বলেন। সেখানে সমাজের নানা অসংগতি উঠে আসবেই।বাংলাদেশে স্ট্যান্ডআপ কমেডির ইতিহাস...এই ইতিহাস অনেক পুরোনো। আগে রাজা-বাদশাদের আমলে তাঁদের সভায় একজন করে কৌতুকাভিনেতা থাকতেন। এ ছাড়া আমাদের দেশে কেউ কেউ কমেডি শো করেছেন। তাঁদের একেকজনের ধরন আলাদা। তবে সেগুলো স্ট্যান্ডআপ কমেডি নিঃসন্দেহে। আমি কমেডি শো করছি ক্যাজুয়াল ভঙ্গিতে।দর্শককে হাসানো যতটা কঠিন...মানুষের সামনে দাঁড়িয়ে অনর্গল কথা বলে যাওয়া খুব কঠিন কাজ। আর হাসানো তো আরও কঠিন।এখন যা যা করছি...প্রায় ১৮ বছর যুক্তরাষ্ট্রে ছিলাম। সেখানে প্রকৌশলী হিসেবে কাজ করেছি। এরপর আইবিএম ও নকিয়ার মুখ্য নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। এখন ‘নাভিদ মাহবুব শো’-এর পাশাপাশি ‘নাভিদস কমেডি ক্লাব’ নামের একটি ক্লাব খুলেছি। লাইভ কমেডি শো করি। আর একটু ভিন্ন ঘরানার করপোরেট ট্রেনিংও করাচ্ছি।জোকস বলার পর যদি কেউ না হাসে...মানুষ হিসেবে তো অপ্রস্তুত হতেই হয়। তবে কমেডিয়ান হিসেবে ওই অপ্রস্তুত অবস্থাকেই মজার কিছুতে রূপান্তর করতে হয়। এই গুণ খুব জরুরি।স্ট্যান্ডআপ কমেডিয়ান হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরি...মানুষের সামনে অনর্গল কথা বলার ক্ষমতা থাকতে হবে। বোধ-বিবেচনা হতে হবে সূক্ষ্ম। চারপাশে কী হচ্ছে না-হচ্ছে—এসব জানতে হবে। আর বাস্তবতাকে দূরে রাখা চলবে না। শোর মধ্যে বিদ্যুৎ চলে গেল সেই মুহূর্তে থেমে না গিয়ে ধরা যাক বললাম, এত হাসির একটা জোকস বললাম যে বিদ্যুৎ অফিস লাইটটাই নিভিয়ে দিল!আমার কথা...আমি নিজেকে কখনোই ছোট করে দেখব না।মাহফুজ রহমান