‘দর্শকের গল্প’ নিয়ে প্রীতিসম্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রায় দুই বছর আগে এনটিভি দর্শকদের কাছ থেকে গল্প আহ্বান করেছিল। প্রায় হাজার দুয়েক গল্প থেকে এনটিভিতে দর্শকের গল্পতে প্রচারিত হয় অসংখ্য নাটক। এখনো হচ্ছে।’ বললেন দর্শকের গল্প ধারাবাহিকের পরিচালক দীপঙ্কর দীপন। গত মঙ্গলবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে গল্পকার, নাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পীদের নিয়ে এক প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) খোরশেদ আলম, দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।অনুষ্ঠানে দর্শকের গল্প-এর লেখকেরাও অভিজ্ঞতা তুলে করেন। দর্শকের গল্প থেকে নির্বাচিত কয়েকটি নাটক দেখানো হয় এই অনুষ্ঠানে।