‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন শত্রুঘ্ন সিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দশক ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে অবদান রাখার জন্য শত্রুঘ্ন সিনহাকে এবার ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। একই সঙ্গে তাঁর মেয়ে বলিউডের নবাগত শিল্পী সোনাক্ষীকে দেওয়া হচ্ছে ফালকে একাডেমি পুরস্কার। প্রথম ছবি দাবাং-এ প্রশংসনীয় অভিনয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন সোনাক্ষী। ফালকে একাডেমির জুরি বোর্ডের সদস্য পেহলাজ নিহালিনি গত বুধবার এ তথ্য জানান। জানা গেছে, আগামী ৩ মে মুম্বাইতে আয়োজিত এক অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহা ও সোনাক্ষীর হাতে এ পদক তুলে দেওয়া হবে। ৩০ এপ্রিল ভারতীয় চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব দাদা সাহেব ফালকের জন্মদিন। দিনটিকে ঘিরে প্রতিবছর চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনদের এ সম্মান জানানো হয়।