‘দাদাগিরি’তে চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি বাংলায় ‘দাদাগিরি আনলিমিটেড-২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর চব্বিশ পরগনা দল। গত রোববার সন্ধ্যায় প্রতিযোগিতা নিয়েতৈরি অনুষ্ঠানটি টিভিতে দেখানো হয়। উত্তর চব্বিশ পরগনা দলের সদস্যরা হলেন, সম্রাট মৈত্র, সম্বিত ব্যানার্জি, পূর্ণেন্দু দে ও ভাবনা চৌধুরী। দাদাগিরি আনলিমিটেড-২ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে অতিথি হয়েএসেছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ ও জিৎ।প্রতিযোগিতার অন্য দলগুলো হলো, মালদহ, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর ও হুগলি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সৌরভ গাঙ্গুলী।