‘দাদাগিরি’তে চ্যাম্পিয়ন হলেন ভাবনা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি বাংলায় ‘দাদাগিরি আনলিমিটেড ২’ প্রতিযোগিতায় বিজয়ী হলেন ভাবনা চৌধুরী। একসময়ের ঢাকার মেয়ে ভাবনা এখন পরিবারের সঙ্গে স্থায়ীভাবে আছেন ভারতের কলকাতায়। কম্পিউটার প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা থেকে মুঠোফোনে ভাবনা জানান, এই প্রতিযোগিতার সব কটি পর্বের সেরাদের নিয়ে আয়োজন করা হয় গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় তিনি সেরা পুরস্কার জিতেছেন। প্রতিযোগিতায় তাঁর কাছে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল অনুষ্ঠানের উপস্থাপক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আলাপচারিতা।তিনি আরও জানান, গ্র্যান্ড ফিনালেতে অতিথি হয়ে এসেছেন বিভিন্ন সময় দাদা খেতাব পাওয়া মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ ও জিৎ। আর তাঁদের সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলীও। নিয়মিতই বাংলাদেশে আসেন ভাবনা। জানালেন, কিছুদিন আগেও এসেছিলেন, পূজা উপলক্ষে। সামনে আবারও আসবেন। জি বাংলায় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে ‘দাদাগিরি আনলিমিটেড ২’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি।