‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পাচ্ছেন প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পাচ্ছেন হিন্দি ছবির জীবন্ত কিংবদন্তি ‘প্রাণ’ ওরফে প্রাণকৃষ্ণ সিকন্দ। গত শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানিয়েছে, আগামী ৩ মে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ৯৩ বছর বয়সী এই প্রবীণ চিত্রতারকার হাতে তুলে দেওয়া হবে ২০১২ সালের ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। পুরস্কার হিসেবে প্রাণ পাচ্ছেন স্বর্ণকমল পদক, একটি শাল, ১০ লাখ রুপির চেক এবং প্রশংসাপত্র। এ অনুষ্ঠানে ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।