‘দাবাং টু’ পরিচালনায় আরবাজ খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ২০১০ সালের সবচেয়ে আলোচিত এবং ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে অন্যতম অভিনব কাশ্যপ পরিচালিত ‘দাবাং’। প্রথম ছবিতে বাজিমাত করে নেন এই নবাগত পরিচালক। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা নবাগত—বিভিন্ন বিভাগে অনেক পুরস্কার ঘরে ওঠে দাবাংয়ের ঘরে। সাফল্যের কারণে পরে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক সিদ্ধান্ত নেন ‘দাবাং’ ছবিটির সিক্যুয়েল নির্মাণের। যথারীতি সবকিছু ঠিকঠাক করাও হয়। কিন্তু বর্তমানে ছবিটির পরিচালনা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ‘দাবাং’ ছবির সিক্যুয়েল ‘দাবাং টু’তে অভিনব পরিচালক হিসেবে থাকছেন না।তবে আরবাজ-ভক্তদের জন্য অনেকটা সুখবরই বলা চলে। ছবিটির সিক্যুয়েলে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে ‘দাবাং’ ছবির প্রযোজক আরবাজ খানের।খবরে আরও জানা গেছে, ‘দাবাং’ ২০১০ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবি তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সাফল্যের জন্য ‘দাবাং টু’ ছবিটিকে ঘিরে মনে মনে পরিচালনার আকাঙ্ক্ষা তৈরি হয় প্রযোজক আরবাজ খানের। এ কথা জানিয়েছেন অভিনব কাশ্যপ। তাই পরিচালনার চিন্তা ছেড়ে দিতে তিনি বাধ্য হন । তবে আরবাজও পরিচালক অভিনব কাশ্যপের মধ্যে এ নিয়ে ভালোই দূরত্ব তৈরি হয়েছে। সম্প্রতি আরবাজ খানের কাছে অভিনবের কাছ থেকে খুবই অপ্রত্যাশিত একটি বার্তা আসে, যাতে আরবাজ খুবই অবাক হন। তবে আপাতত এর বেশি কিছু আরবাজ জানাননি।সূত্রমতে জানা গেছে, আগামী দুই-তিন মাসের মধ্যেই ‘দাবাং টু’র শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার কাজটাও করবেন তিনি। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।