প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবাং ছবির সুবাদে গেল বছরটা ছিল সালমান খানের। ১৭তম স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়ে সালমান আবার প্রমাণ করলেন সে কথাই। সেরা সংগীত (সাজিদ-ওয়াজিদ), সংগীতে সেরা নবীন প্রতিভা (মমতা শর্মা), সেরা নবীনসহ (সোনাক্ষী সিনহা) মোট ছয়টি পুরস্কার গেছে দাবাং-এর পক্ষে।সেরা অভিনেত্রী বিদ্যা বালান, বিশাল ভরদ্বাজের ইশকিয়া ছবির সাহসী চরিত্রটির জন্য। সেরা ছবিসহ চারটি পুরস্কার পেয়েছে উড়ান। এ ছাড়া ইশকিয়া ও ব্যান্ড বাজা বারাত ছবি দুটি পেয়েছে চারটি করে পুরস্কার। ওয়েবসাইট।