‘দাবাং’-এর জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের সব রেকর্ড ভেঙেচুরে এগিয়ে চলেছে দাবাং। সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ছবিটি মুক্তির দিনই ১৪ কোটি ৪০ লাখ রুপি আয় করে বসে আছে। বলিউডের বক্স অফিসে এটি নতুন একটি রেকর্ড। এর আগে কোনো ছবি এক দিনে এত আয় করেনি। মুক্তির প্রথম সপ্তাহেও ছবিটি সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। শুরুর সপ্তাহে দাবাং ৪৮ কোটি রুপি আয় করেছে। এর আগের রেকর্ডটি ছিল থ্রি ইডিয়টস-এর। প্রথম সপ্তাহে ওই ছবি ৪১ কোটি রুপি আয় করেছিল। ওয়েবসাইট।