‘দাবাং’ ছবির বড় বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খান কি তাঁর ছবির সম্মিলিত সাফল্যের খুশির জোয়ারে ভাসবেন? নাকি ব্যক্তিগত প্রাপ্তির খাতাটা ফাঁকা রইল বলে মন বেজার করবেন? এবারের জি সিনে অ্যাওয়ার্ডস যেন এক মিশ্র অনুভূতির জন্ম দিল সালমানের মনে। গুনে গুনে ঠিক নয়খানা পুরস্কার চলে গেছে তাঁর দাবাং-এর ভাগে। সেরা ছবি থেকে শুরু করে সেরা নবীন অভিনেত্রী (সোনাক্ষী সিনহা), সেরা সংগীত (সাজিদ-ওয়াজিদ) কিংবা সেরা নবীন পরিচালক (অভিনব কাশ্যপ)—প্রায় সব খানেই দাবাং ছবির একচেটিয়া আধিপত্য। কেবল সেরা অভিনেতার পুরস্কারটাই মাঝখান থেকে বাগিয়ে নিয়ে গেছেন বলিউডের আরেক খান, শাহরুখ। মন খারাপ করলে খুব একটা দোষ দেওয়া যাবে না সালমানকে।শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে হোটেল মেরিনা বের স্যান্ডস গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো জি সিনে অ্যাওয়ার্ডসের একাদশতম আসর।মাই নেম ইজ খান ছবিতে অভিনয়ের সুবাদে শাহরুখ খান বনে গেছেন সেরা অভিনেতা। সেরা পরিচালকের পুরস্কারটাও গেছে এই ছবির নির্মাতা করণ জোহরের হাতে। এই বছরে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা বালান (ইশকিয়া)। জি সিনে অ্যাওয়ার্ডস বিমুখ করেনি হূতিক আর ঐশ্বরিয়াকেও। জনপ্রিয়তার বিভাগে পুরস্কার না মিললেও গুজারিশ ছবির এই জুটি সেরা অভিনয়ের পুরস্কার তুলে নিয়েছেন জুরি বিভাগে। জুরি বিভাগে সেরা ছবি উড়ান। সেরা পরিচালক এই ছবির নির্মাতা বিক্রমাদিত্য মতওয়ানি।সেরা পার্শ্ব অভিনেতা কদিন আগে শাহরুখের সঙ্গে ঢাকা ঘুরে যাওয়া অর্জুন রামপাল (রাজনীতি)। সেরা পার্শ্ব অভিনেত্রী প্রাচী দেশাই (ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই)। সেরা নবীন অভিনেতা রণবীর সিং (ব্যান্ড বাজা বারাত)। বছরের সেরা গান (মুন্নি বদনাম)। এবারের আসরে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ওয়েবসাইট।