‘দায়িত্ববোধ থেকেই শিক্ষকতা করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন আহমেদ। নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী। শিক্ষকতা করছেন দীর্ঘদিন। সম্প্রতি লেজার ভিশন থেকে বাজারে এসেছে তাঁর গাওয়া নজরুলসংগীতের অ্যালবাম সুরের সাথী।কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা হলে যা বলতাম...আমার দুর্ভাগ্য, কবির সঙ্গে দেখা হয়নি। দেখা হলে বলতাম, কবি, তুমি আমাকে তোমার পাশে থাকার অনুমতি দাও।আমার অ্যালবাম...সুরের সাথী আমার অষ্টম অ্যালবাম। এখানে আমি গেয়েছি ১০টি গান।যেখানে গাইব...নজরুলজয়ন্তী উপলক্ষে আজ সকালে গান করব চ্যানেল আইয়ে; মোহনা টিভিতে গাইব ২৫ মে। ওই দিন রাতে আবার অফিসার্স ক্লাবে এবং পরদিন গান গাইব ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে।নজরুল পুরস্কার...এ বছর ভারতের চুরুলিয়ায় অবস্থিত নজরুল একাডেমি আমাকে ‘নজরুল পুরস্কার’ দেবে। ২৯ মে পুরস্কারটি আমার হাতে তুলে দেবে তারা। তার আগের দিন গাইব পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল আকাশ বাংলায়।নজরুলসংগীত বিষয়ে শিক্ষকতা...দায়িত্ববোধ থেকেই দীর্ঘদিন শিক্ষকতা করছি। এখন আমি পড়াচ্ছি ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসে (বাফা)। এটাকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। শিল্পী হিসেবে কেবল গান গেয়েই আমার দায়িত্ব শেষ করব, এটা হয় না। আগামী প্রজন্মের মধ্যে নজরুলের গানের ধারা অব্যাহত রাখার তাগিদেই শিক্ষকতা করছি আনন্দের সঙ্গে।নজরুলের যে গানটি বারবার গাই...উচ্চাঙ্গসংগীতের শিল্পী আমি। তাই নজরুলের রাগপ্রধান ও গজল-গুলোই বেশি গাই। তার মধ্যে ‘আসলো যখন ফুলের ফাগুন’, ‘সে চলে গেছে বলে’, ‘আমার কোন কূলে আজ ভিড়ল তরী’ বারবার গাই।মাহফুজ রহমান