‘দারুচিনি দ্বীপ’ পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ও তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ ইন্দোনেশিয়ার বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কারে সেরা ছবি হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ছবির পরিচালক তৌকীর আহমেদ গতকাল সকালে মুঠোফোনে তাঁর ছবির সাফল্যের খবর জানান। পরে চ্যানেল আইয়ের বিপণন পরিচালক ইবনে হাসান খান বলেন, ‘গত ২৭ নভেম্বর এই পুরস্কার লাভ করেছে দারুচিনি দ্বীপ। কিন্তু আমরা এর চিঠি পেয়েছি ৩ ডিসেম্বর। তাই তাৎক্ষণিকভাবে খবরটি আমরাও জানতে পারিনি।’দারুচিনি দ্বীপ ছবিটি নিবেদন করেছিল লাক্স ইন্টারন্যাশনাল। লাক্স-চ্যানেল আই বিজয়ীরা এই ছবিতে অভিনয় করেছিলেন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন রিয়াজ মম, বিন্দু, মোশাররফ করিম, ইমন, আসাদুজ্জামান নূর প্রমুখ।