‘দি এসেনশিয়াল টেগোর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ফখরুল আলম ও রাধা চক্রবর্তীর সম্পাদনায় বিশ্বভারতী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একযোগে প্রকাশিত ‘দি এসেনশিয়াল টেগোর’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল শনিবার বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্বভারতীর পক্ষে কুমকুম ভট্টাচার্য ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে শর্মিলা সেন ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বক্তব্য দেন।রবীন্দ্রনাথের প্রবন্ধ, গল্প, কবিতা ও ‘দি এসেনশিয়াল টেগোর’-এর অংশবিশেষ পাঠ করেন ফখরুল আলম, সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ। গান গেয়ে শোনান শিল্পী ইফফাত আরা দেওয়ান, বুলবুল ইসলাম, সালমা শফি।