'দুঃখিত, আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুসুম সিকদার। ছবি: খালেদ সরকার
কুসুম সিকদার। ছবি: খালেদ সরকার
লাক্স তারকা কুসুম সিকদার এবার অভিনয় করেছেন গৌতম ঘোষের নতুন চলচ্চিত্র শঙ্খচিল-এ। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে পয়লা বৈশাখে। এবার ‘তারকার টি-টোয়েন্টি’র অতিথি তিনি।

স্ট্রেট বল

‘কুসুম আপনার জন্য ফোটে না’, তাহলে যার জন্য ফোটে...
বসন্ত আর বাগানের জন্য।
যখন ‘শঙ্খচিল’ ছবিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয়ের প্রস্তাব শুনলাম...
জন্ম আমার ধন্য হলো।
যেদিন প্রথম প্রসেনজিতের অভিনয় দেখেছিলাম...
তখন ক্লাস টু কিংবা থ্রিতে পড়ি।
অভিনয় করি, কারণ...
আমি অভিনেত্রী।

গুগলি
বড় পর্দায় নিজেকে দেখে যে কারণে মুগ্ধ হই, যে কারণে হতাশ হই...
এগুলো বিচার করা আমার কাজ নয়, দর্শকদের কাজ। আমি শুধু অভিনয় করছি।
কোনো ভক্ত যখন বলে, আপনাকে বিয়ে করতে চাই...
দুঃখিত, আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন।
নাটক/সিনেমার গল্প পছন্দ না হলে পরিচালককে যা বলে গা বাঁচাই...
যা সত্যি, তা-ই বলি।
যে ভুলটি দ্বিতীয়বার করতে চাই না...
সব সময় সঠিক পথেই থাকার চেষ্টা করেছি।

বাউন্সার
যখন কিছুই করতে ইচ্ছে করে না...
এমন দিন এখনো পাইনি।
যে খাবার দেখলে জিবে জল আসে...
আচার।
যখন কেউ আমাকে ডিমের কুসুমের সঙ্গে তুলনা করে...
কামড় বসানোর আগেই পালিয়ে যাই।
আমাদের চলচ্চিত্রের বড় সমস্যা...
আমি আশাবাদী মানুষ। সব সমস্যার সমাধান আছে।

ফুল টস
যেদিন থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখার শুরু...
গহীনে শব্দ ছবিতে অভিনয়ের পর।
যে পুরস্কার পেলে আর কিছু চাওয়ার থাকবে না...
চাওয়ার কোনো শেষ আছে?
নিজের গাওয়া গান নিয়ে ভাবনা...
যাক না নিশি গানে গানে, জাগরণে জাগরণে।
কবিতা লেখার প্রহর...
কবিতা লেখার প্রহর এসেছে, রাতের নির্জনে।

পাওয়ার প্লে
প্রিয় যে কুসুমটি (ফুল) প্রিয় মানুষদের উপহার দিতে ভালো লাগে...
নীল অর্কিড।
নিজের হাতে যে কটি গাছ লাগিয়েছি এবং তাতে ফুল ফুটেছে...
কাজটা এখনো বাকি রয়ে গেছে।
যাঁর জীবনাদর্শ আমাকে অনুপ্রাণিত করে...
ক্যাপ্টেন মুশতাক আলী।
সাক্ষাৎকারে যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে ভালো লাগে না...
ভালো না লাগাকে জয় করতে শিখেছি।