ইমন। অভিনয়শিল্পী। আজ সারা দেশে ৫০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত মায়ের মমতা ছবিটি। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান

‘মায়ের মমতা’র কথা...
ছবিটিতে আমার চরিত্র হচ্ছে একজন প্রতিবাদী যুবকের। আমার বিপরীতে আছেন নিপুণ। অ্যাকশান ও রোমান্টিক ধাঁচের ছবি এটি। অনেক খেটে কাজ করেছি। আশা করি, রোমাঞ্চে ভরপুর একটি ছবি উপভোগ করবেন দর্শক।
একই মাসে দুটি ছবি...
এই মাসেই আমার দুটি ছবি মুক্তি পেল। পয়লা বৈশাখে জোনাকির আলো আর আজ মায়ের মমতা। দুটির ধরন আলাদা। একটা আর্ট ফিল্ম, আরেকটা অ্যাকশনধর্মী। দুই জায়গায় দুই আমি।
মুক্তির মিছিলে...
অনেকগুলো ছবির কাজ শেষ করেছি এর মধ্যে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে আছে স্বপ্ন যে তুই, কখনো ভুলে যেয়ো না, ভুল যদি হয়, পরবাসিনী, পুত্র এখন পয়সাওয়ালা, এমনও তো প্রেম হয়, অচেনা হূদয় উল্লেখযোগ্য। আর অন্তরঙ্গ, জানে না এই মন, অসম প্রেম, পদ্মপাতার জলসহ অনেকগুলো ছবির শুটিং চলছে।
পছন্দের লোকেশন...
অনেক দেশেই ঘোরা হয়েছে। ঘুরতে আমি অনেক পছন্দ করি। তবে শুটিংয়ে আমার সবচেয়ে পছন্দের লোকেশন আমাদের এফডিসি। এখানে কাজ করতে আমি বেশি ভালোবাসি।
আমার অবসর...
একটুও নেই। এতগুলো ছবির কাজ করছি যে দম ফেলার সময় পাচ্ছি না। কবে যে একটু অবসর মিলবে...।
হাসান ইমাম