'দুটো রাত পাশাপাশি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ রাত আটটায় প্রচারিত হবে বিরতীহীন নাটক দুটো রাত পাশাপাশি। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন অপি করিম, তিশা, ইরেশ যাকের প্রমুখ। ইরেশ তার স্ত্রীকে মৃত্যুর পরও দেখতে পায়। মৃত্যুর আগে ইরেশের স্ত্রী তাকে বলেছিল, যার ভেতর ইরেশ তাকে দেখতে পাবে, সেই মেয়েটিকে যেন সে বিয়ে করে। একসময় এক যৌনকর্মীর মাঝে ইরেশ তার স্ত্রীকে দেখতে পায়। এবার সে কী করবে?