'দুষ্টু কন্যা' ফ্রিদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিদা পিন্টো
ফ্রিদা পিন্টো

মাইলি সাইরাসের পথ ধরেছেন ফ্রিদা পিন্টোও। ডিজনির রাজকুমারীর মতো নিরীহ-নিপাট ভালো বালিকার মুখোশ সাইরাস সম্প্রতি ছুড়ে ফেলেছেন এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এবার ফ্রিদাও একটি মুখরোচক মিউজিক ভিডিওতে স্ট্রিপারের ভূমিকায় অভিনয় করছেন।
স্বল্পবসনা, বিশেষ ধরনের বার-নর্তকীর এই ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে ব্রুনো মার্সের নতুন সিঙ্গেল ‘গরিলা’য়। নৈশ ক্লাবে নতুন আসা এই নর্তকী বাকি স্ট্রিপারদের ঈর্ষার কারণ। শুধু তা-ই নয়, গানটির দৃশ্যায়নের একটি দৃশ্যে গাড়ির পেছনের মার্সের সঙ্গে বিশেষ ‘অন্তরঙ্গ’ মুহূর্তেও দেখা যাবে তাঁকে!
ভদ্র বালিকার মুখোশ ছেড়ে ফ্রিদা যেন এখন হয়ে উঠতে চান ‘দুষ্টু কন্যা’! এনডি টিভি।