'দূর হোক সকল অন্ধকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুসভার আয়োজনে আবৃত্তি করছেন  মোহতারিমা রহমান
বন্ধুসভার আয়োজনে আবৃত্তি করছেন মোহতারিমা রহমান

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গত সোমবার সন্ধ্যায় ‘দূর হোক সকল অন্ধকার’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার সদস্যরা এতে অংশ নেন।
শুরুতেই আল মাহমুদের কবিতা ‘কবিতা এমন’ আবৃত্তি করেন হাসান সালেহ। এরপর শামসুর রাহমানের ‘কালো মেয়ের জন্য পঙ্ক্তিমালা’ আবৃত্তি করেন আশফাক আল মানসুফ। হাসান মাহমুদ আবৃত্তি করেন আল মাহমুদের ‘বরণডালার মালা’। আরও আবৃত্তি করেন মোহতারিমা রহমান ও সাইদুল হাসান।
অনুষ্ঠানের ‘আজি ধানের খেতে’ গানটি পরিবেশন করেন পারমিতা দাশ। এরপর ফারহান কবির দুটি গান পরিবেশন করেন। এরপর একে একে গান করেন মিঠুন রায়, খায়রুল বাসার, মিতু রানী কর্মকার ও সুস্মিতা সোহরাব।
‘মন মোর মেঘের সঙ্গী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাদিয়া সুলতানা। ‘আকাশ এত মেঘলা’ গানটির সঙ্গে ছিল দলীয় নাচ। এতে অংশ নেন সানজিদা আলম, তানভিন নাহার, রশিদুল হাসান ও হাসান মাহমুদ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অমিত হাসান। বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন অনুষ্ঠানে আসা বন্ধুদের শুদ্ধ সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজের অন্ধকার দূর করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।