‘দেবদাস’ নিয়ে আরও ছবি তৈরি হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমী, শুক্রবার ইমপ্রেস টেলিফিল্মের ‘দেবদাস’ ছবিটি মুক্তি পেয়েছে।হ্যাঁ, ছবিটি মুক্তির জন্য অনেক দিন অপেক্ষা করতে হলো। দেবদাস ছবির শুটিং শুরু করেছিলাম ২০০৯ সালে। শেষ করেছিলাম ২০১১ সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসটি নিয়ে অনেক ছবি তৈরি হয়েছে। যত দূর জানি, উপন্যাসটি নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এ পর্যন্ত ১৬টি চলচ্চিত্র তৈরি হয়েছে। আমি এর মধ্য থেকে কয়েকটি ছবি দেখেছি। শুটিংয়ের সময় তার কোনো প্রভাব পড়েছিল?অবশ্যই। তখন খুব বেশি মনে পড়ছিল সঞ্জয় লীলা বানসালী পরিচালিত শাহরুখ খান, মাধুরী দীক্ষিত আর ঐশ্বরিয়া রাই অভিনীত দেবদাস ছবিটি। তবে পরিচালক যেভাবে বলেছেন, সেভাবেই কাজ করেছি। ‘দেবদাস’ ছবির কোন চরিত্রটি খুব ভালো লেগেছিল? ‘চন্দ্রমুখী’। এই চরিত্রটি আমার কাছে সব সময়ই ভালো লেগেছে। মনে হতো, কোনো দিন যদি এই চরিত্রে অভিনয় করতে পারতাম! স্বপ্ন কীভাবে যেন বাস্তব হয়ে গেল।চাষী নজরুল ইসলাম এর আগেও এই উপন্যাস নিয়ে আরেকটি ছবি তৈরি করেছিলেন।তাঁর ওই ছবিতে বুলবুল আহমেদ, কবরী আর আনোয়ারার অভিনয় কি ভোলা যায়! অসাধারণ! এবারও কাজ করার সময় দেখেছি, চাষী নজরুল ইসলাম বেশ সচেতন ছিলেন। আমি শাকিব খানের (দেবদাস) কাজেরও প্রশংসা করব। শাকিব কিন্তু খুব মন দিয়ে কাজটি করেছেন। ছবির গানগুলোও কিন্তু চমৎকার।একটি উপন্যাস নিয়ে এতগুলো ছবি—ব্যাপারটি আপনার কাছে কেমন মনে হয়?আমি তো বলব, দেবদাস নিয়ে আরও ছবি তৈরি হওয়া উচিত। এই গল্প কখনো পুরোনো হবে না। তবে ছবিটি যখন তৈরি হবে, তখন ওই সময়ের ব্যাপারটি মাথায় রাখতে হবে। পাশাপাশি উপন্যাসের মূল সময়কেও ফুটিয়ে তুলতে হবে। এই ছবি দর্শক সব সময়ই দেখবেন।