‘দেশের তারা’য় সুবীর নন্দী ও ইয়াসমিন মুশতারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিব্রিটি টক শো ‘দেশের তারা’য় আজকের অতিথি সুবীর নন্দী ও ইয়াসমিন মুশতারী। এই অনুষ্ঠানে তাঁরা বলেছেন তাঁদের ব্যক্তি ও সংগীতজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। চ্যানেল নাইনে আজ রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এতে উপস্থাপনা করেছেন রেজওয়ানা করিম।