'দেহ স্টেশন'' সিনেমার গান মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ নির্মাতা আহমেদ তাহসিন শামস-এর ‘দেহ স্টেশন’ ছবিটির গান মুক্তি পেয়েছে গত ঈদে। নীল কামরুলের পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, শামায়লা বেহরোজ রহমান ও শিরোনামহীনের তুহিন।
চলচ্চিত্রে রয়েছে ৩টি গান। তার মধ্যে দুটির কথা আহমেদ তাহসিন শামস, ইশতিয়াক ফয়সাল ও নীল কামরুলের। সেগুলো হলো ফাহমিদা নবীর কণ্ঠে ‘বন্ধু বিহনে’ এবং তানজির তুহিনের কণ্ঠে ‘সত্য মিথ্যার কুণ্ডলী’। আরেকটি গান, হংস দাস বাউলের বিখ্যাত সৃষ্টি ‘শ্যাম অঙ্গে রাই’ গেয়েছেন শামায়লা বেহরোজ রহমান।
ছবিতে অভিনয় করেছেন কলকাতার শিল্পী মৌমিতা মিত্র। আরও আছেন শাহাদাত হোসেন, এস এম মহসিন, হোসাইন মোহাম্মাদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মাদ ইকবাল হোসেন, ফারহানা ইভা প্রমুখ। নির্মাতা বললেন, ছবিটি এই বছরের শেষ দিকে মুক্তি পাবে বলে তিনি আশা করছেন।
সম্পূর্ণ সাদাকালো ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কয়েকজন নিশিকন্যার জীবনের ঘটনা নির্মাতা এখানে তুলে ধরেছেন।
চলচ্চিত্রের ট্রেলার পাওয়া যাচ্ছে ইটিউনসের ইউটিউব চ্যানেলে। গানগুলো পাওয়া যাচ্ছে ইটিউনসের নিজস্ব ওয়েবসাইটে।