'দেয়াল' সাড়ায় আমি অভিভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রাতে অনলাইনে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়াল’। তরুণ অভিনেতা তৌসিফ ও সাফা কবির অভিনয় করেছেন এই চলচ্চিত্রে। মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তৌসিফ। আজ বললেন, ‘আমি আসলে অভিভূত। এত মানুষ দেখছেন আর প্রশংসা করছেন বোঝাতে পারব না।’
চলচ্চিত্রটিতে উঠে এসেছে ২৬ মার্চের রাতের ঘটনা। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ২৬ মিনিটের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন হাসনাত রিপন, সামরীন, ঝর্ণা সরকার ও সৈয়দ নাজমুস সাকিব। পরিচালক এর আগে ‘মায়া’ ও ‘মোমেন্টস’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
‘দেয়াল’ নিয়ে তিনি বললেন, ‘এবারের গল্প একটি পরিবারের ছোট ছোট স্বপ্নের উপস্থাপনা। তবে গল্পের শেষ দিকে দর্শকেরা একটা ধাক্কা খাবেন।’
চলচ্চিত্রটি ইউটিউবে দেখা যাচ্ছে।