‘দ্য কিংস স্পিচ’ ছবির জয়ের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও অস্কার মনোনয়নের পর ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কারেও দ্য কিংস স্পিচ ছবির জয়জয়কার। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা ও সহ-অভিনেত্রীসহ মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি। অনবদ্য অভিনয়ের জন্য কলিন ফার্থ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। গত বছরও এ সিঙ্গেল ম্যান ছবির জন্য সেরা অভিনেতার মুকুটটি তাঁর মাথায় উঠেছিল। লন্ডনের কভেন্ট গার্ডেনের রয়েল অপেরা হাউসে বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রোববার রাতে দ্য কিংস স্পিচ ছবির জ্বলজ্বলে সাফল্য খানিকটা ম্লান করে দেয় ফেসবুক নিয়ে তৈরি দ্য সোশাল নেটওয়ার্ক। ছবিটির পরিচালক ডেভিড ফিঞ্চার সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। এদিকে ব্ল্যাক সোয়ান ছবিতে চমৎকার অভিনয়ের জন্য নাটালি পোর্টম্যান পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। ওয়েবসাইট।