‘দ্য পেপারবয়’ ছবিতে কিডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল লি ড্যানিয়েলসের ছবি দ্য পেপারবয়-এ অভিনয় করবেন সোফিয়া ভারজারা। সেটা আর হচ্ছে না, তাঁর স্থান পূরণ করতে আসছেন নিকোল কিডম্যান। ছবির গল্পে দেখা যাবে, একজন প্রতিবেদক এবং তার ভাই এক খুনের তদন্তে নামে। তাদের উদ্দেশ্য, আরেক মৃত্যুহুমকিপ্রাপ্ত মানুষকে সাহায্য করা। আর কিডম্যান অভিনয় করবেন এমন এক চরিত্রে, যিনি ওই অসহায় মানুষটিকে চিঠি লিখে সাবধান করে দেবেন আসন্ন বিপদ সম্পর্কে। এদিকে জড়িয়ে পড়বেন প্রতিবেদকের সঙ্গে গভীর প্রণয়ে। ছবিতে আরও অভিনয় করবেন হাইস্কুল মিউজিক্যাল ছবির জ্যাক এফ্রন ও ম্যাথিউ ম্যাককনেগি। ওয়েবসাইট।